আজ ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সংগঠনের প্রতিটি কর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আজিজুর রহমান

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৫০৯ বার

জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক নির্বাচনী কর্মী শিক্ষা শিবির শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় কালিগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও উপজেলা সেক্রেটারি, কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আন্দোলনে কর্মীদের সাহস, ত্যাগ ও সততা অপরিহার্য। সংগঠনের মূল শক্তি কর্মীরা, তাই সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি কর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে শুধু নেতৃত্বের কারণে নয়, বরং কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার কারণে। আজকের এই শিক্ষা শিবির আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, প্রতিটি পদক্ষেপ ও প্রতিটি কর্ম আমাদের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি আশা করি, আপনাদের উৎসাহ ও একাগ্রতা আমাদের উপজেলাকে আরও শক্তিশালী করবে।

অন্যান্য বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন কায়েমের জন্য গাজী নজরুল ইসলাম ও মুহাদ্দিস রবিউল বাশারকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা অত্যন্ত জরুরি। তারা নির্বাচনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সংগঠনের প্রতিটি কর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আজিজুর রহমান

আপডেট টাইম : ০৭:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫