আজ ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

অজিদের বিপক্ষে রেকর্ড সিরিজ জিতলো প্রোটিয়ারা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৬৩৬ বার

অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও নিজেদের প্রমাণ করল দক্ষিণ আফ্রিকা—ওয়ানডেতে তাদের বিপক্ষে যেন এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। ম্যাকেতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে লুঙ্গি এনগিদির দুর্দান্ত বোলিংয়ে (৫/৪২) অস্ট্রেলিয়াকে ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জিতল তারা।

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা গড়েছিল ২৭৭ রানের সংগ্রহ। শুরুতেই কিছুটা চাপে পড়লেও টনি ডি জর্জি (৪৫) আর ম্যাথিউ ব্রিজকির (৮৮) ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। ব্রিজকি ও ট্রিস্টান স্টাবস (৭৪) চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘোরান। তবে শেষ দিকে হঠাৎ ধস নামায় ৪১তম থেকে ৪৬তম ওভার পর্যন্ত মাত্র ৩১ রানে হারায় চার উইকেট। তাতেই থেমে যায় বড় সংগ্রহের সম্ভাবনা, ২৭৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

জবাবে ব্যাট হাতে আবারও ব্যর্থ অস্ট্রেলিয়া। শুরুতেই ট্রাভিস হেড (৮) ফেরেন নান্দ্রে বার্গারের বলে। এরপর এনগিদির শিকার হন মার্নাস লাবুশেন, যিনি আবারও মাত্র ১ রানে ফিরলেন। অধিনায়ক মিচেল মার্শ কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও (১৮), বেশিক্ষণ টিকতে পারেননি।

জশ ইংলিস অবশ্য লড়াই চালিয়ে যান একপ্রান্তে। তাঁর ব্যাটে আসে ৮৭ রান, কিন্তু সঙ্গী পাননি কাউকে। ক্যামেরন গ্রিন (৩৫) বিদায় নিলে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার। নিচের সারিতে এনগিদি ঝলসে ওঠেন। ইংলিশকে ফেরানোসহ গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট তুলে নেন তিনি, আর তাতেই ৩৮ ওভারেই ১৯৩ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

অজিদের বিপক্ষে রেকর্ড সিরিজ জিতলো প্রোটিয়ারা

আপডেট টাইম : ০৭:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫