নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে সংগঠনের সভাপতি তাহমিদ শাহেদ চয়ন এর সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সবুর, সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, রনজু প্রমুখ। সভায় বার্ষিক সাধারণ সভা আহ্বান, সমিতির ফান্ড ব্যবস্থাপনা, নির্বাচন আয়োজন, গত ৩৩ মাসের হিসাব দাখিল এবং নতুন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আব্দুল আজিজ বাবু, কিরণ, গফুর সরদার, শেখ আজাদ আলী, মো. নুরুজ্জামান, শেখ মনিরুজ্জামান, আখতারুজ্জামান, শাহাজাহান আলীসহ সমিতির অন্যান্য সদস্যরা।
এ সময় সিদ্ধান্ত হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে ট্রাক মালিকরা কোন ফি ছাড়াই সদস্য পদ নবায়ন বা গ্রহণ করতে পারবেন। তবে ১ সেপ্টেম্বর থেকে ফি প্রদানের মাধ্যমে সদস্য হতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ট্রাক মালিক সমিতির সদস্য ও ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। সভায় সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার 













