আজ ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

শ্যামনগরে ভীমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৭০৮ বার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভীমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ভীমরুলে কামড়ানোর পর শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শ্যামনগরের কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামে।

নিহত সামছুর গাজী ওই গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ির পাশে সেজি বাগানে গিয়েছিলেন গাছের আঠা সংগ্রহ করতে। এ সময় একটি সেজি গাছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে থাকা ভীমরুলের ঝাঁক বেরিয়ে এসে তাঁর সারা শরীরে আক্রমণ করে।

ভয়াবহভাবে কামড় খেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন এবং স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। তবে গ্রাম্য ডাক্তার তাঁকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় একদিন পর শুক্রবার দুপুরে যখন তাঁকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, তখনই তাঁর মৃত্যু হয়। কৈখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

শ্যামনগরে ভীমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫