আজ ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

শ্যামনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ২৮৩ বার

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকালে শ্যামনগর-বংশীপুর সড়কের পাশে গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলম শেখ (৫০)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার জামুর গ্রামের তোমছের আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলম শেখ শ্যামনগর-ভেটখালী সড়ক সংস্কারের প্রয়োজনে সোনার মোড় এলাকায় সামাজিক বনবিভাগের লাগানো গাছ কাটার কাজ করছিলেন। বুধবার বিকালে একটি গাছ কাটার সময় অসাবধানতাবশত: তিনি গাছের উপর থেকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

শ্যামনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫