আজ ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ভোমরা ইউনিয়নে আসক ও স্বদেশ সংস্থার উদ্যোগে সিভিক কমিটি গঠন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৬৬১ বার

নিজস্ব প্রতিনিধি: মানবাধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় কাজ করতে সাতক্ষীরার ভোমরা ইউনিয়নে দুটি সিভিক কমিটি গঠন করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় স্বদেশ-সাতক্ষীরা কর্তৃক বাস্তবায়িত প্রকল্প “জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি” এর অংশ হিসেবে এ কমিটি গঠিত হয়।

প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রকল্পের লক্ষ্য হলো—মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়িত করা।

ভোমরা ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে ১২ সদস্য বিশিষ্ট দুটি কমিটি গঠিত হয়। সৌমেন কুমারকে মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এবং মধুমালা গাইনকে মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

কমিটির সদস্যরা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জেন্ডার সমতা, নারীর অধিকার নিশ্চিতকরণ, যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। বিশেষ করে শারীরিক, মৌখিক, মানসিক এবং সাইবার সহিংসতা রোধে কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষার পরিবেশ তৈরিতে স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করা হবে।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন নাগরিকতা প্রকল্পের প্যারালিগ্যাল শরিফুল ইসলাম এবং স্বদেশ সংস্থার ফিনান্স অ্যাডমিন দেবজ্যোতি ঘোষ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ভোমরা ইউনিয়নে আসক ও স্বদেশ সংস্থার উদ্যোগে সিভিক কমিটি গঠন

আপডেট টাইম : ১০:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫