আজ ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ভারতে পালানোর সময় ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৭৬৬ বার

খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউনুচ আলী মোড়লকে ভারতে পালানোর সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ভারত পালিয়ে যাওয়ার সময় সোমবার সকালে তাঁকে আটক করা হয়।

আটক ইউনুচ আলী কপিলমুনির প্রতাপকাটী গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। তিনি কপিলমুনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হন এবং সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ইউনুচ আলীকে পাইকগাছা থানায় আনা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”

স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ভারতে পালানোর সময় ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী আটক

আপডেট টাইম : ১০:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫