আজ ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

তালা উপজেলায় একই দিনে দুটি পৃথক আত্মহত্যা ঘটনা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৬৮৫ বার

সাতক্ষীরার তালা উপজেলায় একই দিনে দুটি পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক চাপ, দীর্ঘ অসুস্থতা ও মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন আব্দুল মান্নান শেখ (৬০) ও তারক মন্ডল (৫৫) নামের দুই ব্যক্তি।

মঙ্গলবার (২৯ জুলাই) প্রথম ঘটনা ঘটে উপজেলার সুজনশাহ গ্রামে। মৃত আব্দুল মালেক শেখের ছেলে আব্দুল মান্নান শেখ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দুপুরের দিকে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার ছেলে বাড়ি ফিরে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

একই দিন বিকেল ৩টার দিকে দ্বিতীয় ঘটনা ঘটে তালার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে। ওই গ্রামের সুধান্ন মন্ডলের ছেলে তারক মন্ডল দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মানসিক চাপে ভেঙে পড়ে তিনি বাড়ির বারান্দায় রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তখন বিষয়টি বুঝে উঠতে পারেননি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি আত্মহত্যার পেছনেই মানসিক ও শারীরিক সমস্যা, পারিবারিক কলহ এবং চিকিৎসা-সংক্রান্ত চাপ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

তালা উপজেলায় একই দিনে দুটি পৃথক আত্মহত্যা ঘটনা

আপডেট টাইম : ০৮:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫