আজ ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৮৫৪ বার

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে গৌরবজনক সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়। এই সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহারুল ইসলাম, জেলা তথ্য অফিসার, সাতক্ষীরা। তিনি তাঁর বক্তব্যে বলেন
“ভালো হলে সবার চেয়ে ভালো হতে হবে, আর খারাপ হলে সবার চেয়ে খারাপ—যাতে মানুষ চিনতে পারে। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোকিত মানুষ হওয়া। আমরা সকলে আলোকিত মানুষ হতে চাই এবং আলোকিত মানুষ হতেই হবে।”

তিনি আরও বলেন—

“খারাপ বন্ধু বা খারাপ মানুষের সঙ্গে চললে নিজের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। তাই সব সময় ভালো সঙ্গ ও সৎ পথে চলার চেষ্টা করতে হবে।” তিনি সাতক্ষীরার কৃতী সন্তান ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও ফুটবলার প্রান্তির উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এলাকার ও দেশের গৌরব বাড়ানোর আহ্বানে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, সদর উপজেলা, সাতক্ষীরা। মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শিহাব হোসেন। অনুষ্ঠানে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মায়েদের গলায় সম্মাননা মেডেল পরিয়ে দেওয়া হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। অভিভাবকদের এমন সম্মাননা সমাজে ইতিবাচক বার্তা দেয়—একজন সন্তানের সফলতার পেছনে মায়ের অবদান কতটা গুরুত্বপূর্ণ। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট টাইম : ০৮:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫