আজ ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় মরা গরু পাচারের দায়ে ২ ব্যক্তিকে কারাদণ্ড

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২৮০ বার

সাতক্ষীরায় মরা গরু জবাই করে খুলনায় নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ী ও ট্রাক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের ছেলে করিমুল ইসলাম ও একই উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমোত উদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসির উদ্দিন।

ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্তরা শনিবার রাতে একটি মরা গরু নিয়ে সাতক্ষীরা হতে খুলনায় যাওয়ার সময় শহরের বাইপাশ সড়কে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। এসময় পুলিশ তাদের আটক করে শহরের ইটাগাছা ফাঁড়িতে নিয়ে যায়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের উল্লেখিত সাজা প্রদান করেন।

আটককৃত গরু ব্যাপারী নাসির উদ্দীন জানান, সাতক্ষীরা কামালনগরের গরুর কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া রবি কসাই মরা গরু ব্যবসায়ীর সাথে জড়িত। আমরা শুধু তাদের কথামতো মরা গরু সরবরাহ করি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন, অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড প্রদান করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় মরা গরু পাচারের দায়ে ২ ব্যক্তিকে কারাদণ্ড

আপডেট টাইম : ০৮:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫