আজ ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস স্ট্রেচারে মাঠ ছাড়লেন সোহান

শ্যামনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৩২১ বার

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কাউন্সিলকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকালে শ্যামনগর পৌরসদরের নকিপুর এইচসি পাইলট বিদ্যালয় চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী ও বিএনপি কর্মী আনোয়ার-উস শাহাদাতসহ তিনজন আহত হন। পৌরসদরের ৯টি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলের ভোট গ্রহণের সময় জাল ভোট দেয়াকে ঘিরে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টা থেকে ওয়ার্ডগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয়। একপর্যায়ে ৮নং ওয়ার্ডের তালিকায় একশ জাল ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ভোটগ্রহণ স্থগিতের আবেদন জানান একটি পক্ষ। এসময় প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাবেক যুগ্ম সম্পাদক আশেক ইলাহী মুন্নার কর্মী সমর্থকরা সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর উপর হামলে পড়ে। তাকে উদ্ধারে তার পক্ষের লোকেরা এগিয়ে গেলে আনোয়ার-উস শাদাত মিঠু ও বাবু হামলার শিকার হয়। এসময় প্লাস্টিকের পাইপের আঘাতে মাথা ফেটে মিঠু রাস্তার মধ্যে পড়ে গেলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, মিঠুর মাথায় গুরুতর জখম হয়েছে। একাধিক সেলাই দেওয়া হয়েছে। তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে।
এ বিষয়ে লিয়াকত আলী বলেন, জাল ডেলিগেট করে ভোট গ্রহণের প্রতিবাদ করায় এমন হামলা হয়েছে। এজন্য তিনি কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা জেলা নেতৃবৃন্দকে দায়ী করেন। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশেক ইলাহী মুন্নার কর্মী সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এবিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা সাংগঠনিক টিমের প্রধান তাসকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্যামনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

আপডেট টাইম : ০৯:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫