আজ ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস স্ট্রেচারে মাঠ ছাড়লেন সোহান

সাতক্ষীরার সব থানায় আজ থেকে অনলাইনে জিডি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৪৮৯ বার

আজ থেকে ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে সাতক্ষীরার যে কোন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের উদ্যোগে সাতক্ষীরায় চালু হলো অনলাইনে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা।

সাতক্ষীরা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ইতোপূর্বে অনলাইনে কেবলমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে রোববার (২০ জুলাই ২০২৫) রাত ১২টা ১ মিনিট থেকে (অর্থাৎ ২১ জুলাই ২০২৫ থেকে) জেলার সব থানায় সব ধরনের জিডি অনলাইনে করার ব্যবস্থা চালু হয়েছে। এই সেবা ব্যবহার করে এখন চুরি, জবরদখল, হুমকি, পারিবারিক দ্বন্দ্বসহ অন্যান্য সাধারণ বিষয়েও ঘরে বসেই থানায় জিডি করা যাবে। এই সেবা গ্রহণের জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর কিছু সহজ ধাপে অ্যাপে রেজিস্ট্রেশন করে জিডি সম্পন্ন করা যাবে।

এদিকে, জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন আর সাধারণ মানুষকে থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনগণের দোরগোড়ায় নিরাপত্তা সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জেলা পুলিশের এই উদ্যোগে নাগরিকরা স্বচ্ছ, সহজ ও সময় সাশ্রয়ী পদ্ধতিতে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ

সাতক্ষীরার সব থানায় আজ থেকে অনলাইনে জিডি

আপডেট টাইম : ০১:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫