আজ ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

শহীদ আসিফ হাসানকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৫২৪ বার

আজকের এই দিনে (১৮ জুলাই), ঢাকা উত্তরায় একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া বুলেটে শহীদ হন আসিফ হাসান। বুকের বাম পাশে লাগে সেই গুলি, যে বুক ছিল স্বপ্নে পূর্ণ—একটা বৈষম্যহীন দেশের স্বপ্নে।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখা শহীদ আসিফ হাসানের নিজ বাড়ি আসকারপুর গ্রামে গিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করে। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, প্রতিবেশী এবং আন্দোলনের নেতাকর্মীরা।

শহীদের পিতা মাহমুদ আলম চোখ ভেজা কণ্ঠে বললেন—
“আমার আসিফ সবার জন্য ছিল, আজ সবার কাছেই নেই।”

আর মা কান্নায় ভেঙে পড়া কণ্ঠে বললেন—
“আসিফ আগের দিন রাতে বলেছিল, ‘মা একটু ঘুম পাড়িয়ে দাও না’। আমি ঘুম পাড়িয়ে দিলাম। জানতাম না ওটাই ওর শেষ ঘুম। আমার পাগল আসিফ সবার সঙ্গে আন্দোলনে গেল, কিন্তু আর ফেরেনি শুধু আমার আসিফ।”

আসিফ হাসান জন্মগ্রহণ করেন ০৫ আগস্ট ২০০৩ সালে। তিনি ছিলেন এক সংগ্রামী তরুণ, যিনি বৈষম্য, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। তার রক্তে লেখা হলো ইতিহাসের এক নতুন অধ্যায়।

📄 গেজেট: ৩৭৬ | কেস আইডি: ২২৩৭৫

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

শহীদ আসিফ হাসানকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

আপডেট টাইম : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫