আজ ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

যশোরে দেড় কোটি টাকার ৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫১৯ বার

যশোরে একদিনের ব্যবধানে ফের দেড় কোটি টাকার আটটি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। এসময় দুই পাচারকারী আটক হয়েছে। যশোর-নড়াইল সড়কে অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বিজিবির একটি টহল দল এ স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করে।

আটককৃতরা হলো- যশোরের শার্শা উপজেলার ঘিবা দক্ষিণপাড়ার ইসমাইল হোসেনের ছেলে আবু সাইদ এবং একই গ্রামের শাহাজানের ছেলে মহিনুর রহমান। তাদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, আটককৃতরা ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জব্দকৃত ৮টি স্বর্ণের বারের বাজারমূল্য এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এর আগে, গত রোববার (১৪ জুলাই) যশোর-নড়াইল সড়কের ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছিল বিজিবি। সেদিন উদ্ধার হয় ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের স্বর্ণ, যার বাজারমূল্য ছিল এক কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছিল।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

যশোরে দেড় কোটি টাকার ৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২

আপডেট টাইম : ১০:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫