আজ ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

১৯ জুলাই জামায়াতের সমাবেশ’ সফল করতে সাতক্ষীরা জেলা যুব বিভাগের প্রস্তুতি সভা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৩৮১ বার

সাতক্ষীরা সংবাদদাতাঃ ১৯ জুলাই জামায়াতের ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা যুববিভাগের সভাপতি উপাধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য চেয়ারম্যান আবু বক্কর, কৃষিবিদ মাহমুদ হোসেন প্রমুখ।
মাওলানা আজিজুর রহমান বলেন, জুলাই আগস্টের গণ—অভ্যুত্থানের স্মৃতিবাহী সময়ে জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর গণ—অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমেই ছাত্র—জনতার গণ—অভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে।
জামায়াতের ৭ দফা দাবিsatbfb.jpg
১. সব গণহত্যার বিচার, ২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, ৫. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ৬. প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং ৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

১৯ জুলাই জামায়াতের সমাবেশ’ সফল করতে সাতক্ষীরা জেলা যুব বিভাগের প্রস্তুতি সভা

আপডেট টাইম : ০৭:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫