আজ ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

লাবসা ইউনিয়নের ১৭টি গ্রাম জলাবদ্ধতা, ইউএনও ও চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৬৪৬ বার
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার  লাবসা ইউনিয়নের অন্তর্গত মাগুরা, কৈখালী, তালতলা, দেবনগর, গোপিনাথপুরসহ মোট ১৭টি গ্রাম প্রবল বর্ষণ ও পানি নিষ্কাশনের অভাবে প্লাবিত হয়ে পড়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বৃহস্পতিবার   সরেজমিন পরিদর্শনে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং শত শত ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। ভুক্তভোগী এলাকাবাসী তাদের বসতবাড়ি, হাঁস-মুরগি, গবাদিপশু, ফসল ও স্থাপনার ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যান জনগণের সমস্যা মনোযোগ সহকারে শুনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তাঁরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্রাধিকার ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলেও জানান তাঁরা।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

লাবসা ইউনিয়নের ১৭টি গ্রাম জলাবদ্ধতা, ইউএনও ও চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন

আপডেট টাইম : ০৬:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫