আজ ০১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাকিবে প্রথম সাফল্য বাংলাদেশের

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৬৮৩ বার

চতুর্থ ওভারের প্রথম বলেই উইকেট পেলেন তানজিম সাকিব। তার বলে স্টাম্পের বাইরের বলে এজ হয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন মাদুশকা। ৬ বলে ১ রানে ফিরলেন লঙ্কান ওপেনার। তিনে নেমেছেন কুশল মেন্ডিস। ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৮ রানে কুশল ও ১১ রানে আছেন নিশাঙ্কা।

তাসকিনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।

আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন।

আরেকটি পরিবর্তন করতে হওয়ার শঙ্কা ছিল। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পুরোপুরি ফিট হয়ে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত ম্যাচের আগে ফিটনেস টেস্ট পার হয়েই একাদশে ঢুকেছেন শান্ত। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাকিবে প্রথম সাফল্য বাংলাদেশের

আপডেট টাইম : ০৫:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫