আজ ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

আশুরা উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ২৫০ বার

মসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার (৬ জুলাই) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বন্দর সংশ্লিষ্টরা জানান, পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় রোববার বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে । সোমবার (৭ জুলাই) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক তুফান দুলাল মন্ডল বলেন, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন বলেন, পবিত্র আশুরার কারণে একদিন ভোমরা বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে। প্রসঙ্গতঃ প্রতিদিন ভোমরা স্থল বন্দর দিয়ে ২৫০-৩০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। আর রপ্তানি হয় ৫০-৬০ ট্রাক পণ্য। ভোমরা থেকে ভারতের কোলকাতা বন্দরের দূরত্ব অপেক্ষাকৃত কম হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই পথ ব্যবহার করে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

আশুরা উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট টাইম : ০৮:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫