আজ ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযান, ফার্মেসি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ২৪৫ বার

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ কলারোয়া বাজারের একটি ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২ জুলাই) দুপুরে মেসার্স রাসেল ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কলারোয়া বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় করছে। যা সেবনে মানুষ অসুস্থ্য এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর দিক নির্দেশনায় দুপুরে কলারোয়া বাজারের ফার্মেসিতে টাস্কফোসের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রাসেল ফার্মেসীর মালিক কাজী সামছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদ, বিজিবির পক্ষে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরা বাশারাফ হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযান, ফার্মেসি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫