সাতক্ষীরা প্রতিনিধি: “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”—এই স্লোগানে সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার সরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সভায় সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজু।
বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “দল-মত, বয়স বা শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। কাউকে অবজ্ঞা বা অসম্মান করা যাবে না। তালা-কলারোয়ার উন্নয়নের বড় অংশ বিএনপির সময়েই হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় গেলে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করা হবে।”
সভায় আরও বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের সদস্যসচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, মকবুল হোসেন ও আবুল কাসেম প্রমুখ। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে তরুণদের অংশগ্রহণ বাড়াতে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।
রিপোর্টার 

















