আজ ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় ইভ্যালির রাসেলকে ৩ মাসের কারাদণ্ড

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ২৩৬ বার

সাতক্ষীরা প্রতিনিধি: চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একইসাথে চেকে উল্লিখিত এক লাখ ৫৫ হাজার টাকার সমপরিমাণ জরিমানাও করা হয়েছে।

রোববার বিকেলে বিচারক মোঃ হাবিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, শেখ তানজির আহমেদ নামের এক ভুক্তভোগী ইভ্যালিতে অনলাইনে মোটরসাইকেল অর্ডার দেন এবং পুরো অর্থ পরিশোধ করেন। নির্ধারিত সময়েও পণ্য না পাওয়ায় ইভ্যালি তাকে একটি চেক দেয়, যা পরে ডিজঅনার হয়।

চেক ডিজঅনারের পর লিগ্যাল নোটিশ পাঠানো হলেও অর্থ ফেরত না পাওয়ায় বাদী মোহাম্মাদ রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা করেন। রায় ঘোষণার সময় রাসেল আদালতে অনুপস্থিত ছিলেন। সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বিএম ইমন বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় ইভ্যালির রাসেলকে ৩ মাসের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫