আজ ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় সাংবাদিক শহীদ স ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২০৭ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শহীদ সাংবাদিক স ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে গভীর শ্রদ্ধা ও মর্যাদায়। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তার মিঠাবাড়িস্থ কবরস্থানে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। সাতক্ষীরা প্রেসক্লাব, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ সময় শ্রদ্ধা নিবেদন করে।

পরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি, বাংলাদেশ বেতার ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশন), বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম (দৈনিক পত্রদূত), সাংবাদিক আব্দুস সামাদ, আব্দুল মতিন প্রমুখ।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার, নির্বাহী সদস্য আসাদুজ্জামান সরদার, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, সেলিম হোসেন, হাবিবুল হাসান, আব্দুর রহিম, আল-মামুনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, স ম আলাউদ্দীন ছিলেন মুক্তিযোদ্ধা, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সাংবাদিকতার পথিকৃৎ। তিনি দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা এবং ভোমরা স্থলবন্দর, চেম্বার অব কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলের অন্যতম উদ্যোক্তা ছিলেন। তার প্রচেষ্টায় সাতক্ষীরার সাংবাদিকতা ও অর্থনৈতিক উন্নয়ন গতিশীলতা পেয়েছে।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের এই দিনে সাতক্ষীরা সদর থানার পাশে নিজ পত্রিকা অফিসে আততায়ীর গুলিতে নিহত হন স ম আলাউদ্দীন। দীর্ঘ ২৮ বছরেও এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি, যা সাংবাদিক সমাজে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় সাংবাদিক শহীদ স ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইম : ১০:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫