আজ ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় বাসের ধাক্কায় শিশু নিহত-আহত-৫

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ২৭৩ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ধহকুলায় বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির মা ও নানীসহ কমপক্ষে ৫ জন। রোববার সকালে আশাশুনি-সাতক্ষীরা সড়কের দহকুলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুটি নাম মোস্তাকিম বিল্লাহ (২)। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের সাফিয়া খাতুনের ছেলে। তবে তার বাবার নাম জানা সম্ভব হয়নি। আহতরা হলেন, পাইকগাছা সদরের আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন(২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুর রহমান জানান, মোস্তাকিম ও তার নানী নাজমা খাতুনকে সাথে নিয়ে মা সাফিয়া খাতুন ইজিবাইকে ডাক্তার দেখানোর জন্য সাতক্ষীরায় আসছিলেন। রামচন্দ্রপুর এসে পৌছালে পেছন থেকে সাতক্ষীরাগামী একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। পরে স্থানীয়রা আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় শিশু নিহত-আহত-৫

আপডেট টাইম : ১১:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫