আজ ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সীমান্তে বিজিবির অভিযান, সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৬৫৩ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সাত লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (৭ এপ্রিল) সাতক্ষীরার ভোমরা, কুশখালী, তলুইগাছা, কালিয়ানী, হিজলদী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের একটি দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় ২০০ পিচ সিনডেনাফিল ট্যাবলেট, ৪০০ পিচ অনাগ্র ট্যাবলেট, শাড়ি, চশমা ও ওষুধসহ বেশ কিছু অবৈধ মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৬০ হাজার ৫০০টাকা। ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. আশরাফুল হক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারিরা জব্দকৃত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো গেছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সীমান্তে বিজিবির অভিযান, সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট টাইম : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫