আজ ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সুন্দরবনের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৩৩৬ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ মধু আহরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সুন্দরবন পশ্চিম বন বিভাগ, সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে উপকূলীয় শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হাছানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মধু আহরণের উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবনের মধু একটি ঐতিহ্যবাহী ও বিশ্বমানের প্রাকৃতিক সম্পদ। এই মধুর গুণগতমান বজায় রাখতে মৌয়ালদের সততা ও নিয়ম মেনে আহরণ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, সুন্দরবনের মধুকে বিশ্ব দরবারে সেরা মধু হিসেবে তুলে ধরতে হলে এর বিশুদ্ধতা রক্ষা করা জরুরি।

অনুষ্ঠানে বলা হয়, চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জ থেকে এক লাখ ৫০ হাজার কেজি মধু ও চার হাজার কেজি মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। যেখান থেকে প্রায় ৩২ লাখ টাকা রাজস্ব আদায় হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মৌয়ালরা অংশ নেন। এসময় তাদের সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রসঙ্গত, পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হয় ১ এপ্রিল। বন বিভাগের কাছ থেকে বৈধ পাস নিয়ে এদিন সকাল থেকে সুন্দরবনে ঢোকা শুরু করেছেন মৌয়ালরা। তবে ঈদের ছুটির কারণে এবার মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিকতা হলো সোমবার।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সুন্দরবনের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট টাইম : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫