আজ ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার মালামাল আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ২০৮ বার

সোমবার (৩১ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।

বিজিবি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে মন্দির এলাকা ও ভাদিয়ালী হতে ভারতীয় মদসহ ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও বোরকা আটক করে।
ভোমরা বিওপির বিশেষ আভিযানে ঘোষপাড়া হতে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

কুশখালি বিওপির বিশেষ আভিযানে শ্মশান ঘাট হতে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে চৌরঙ্গী নামক স্থান হতে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক দুইটি বিশেষ আভিযানে জামতলা ও ঝাউডাঙ্গা-কাকডাঙ্গা রাস্তা হতে ১ লাখ ০৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চিংড়ি মাছের পোনা আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানে বড়ালী মাঠ নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রী পিস আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৮ লাখ ৭৭ হাজার টাকা। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার মালামাল আটক

আপডেট টাইম : ০৭:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫