ভোমরা প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর খাতা কলমে ৮দিন বন্ধ থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে এবার ৯দিন বন্ধ থাকবে। চলতি মাসের ২৯ তারিখ থেকে আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। দীর্ঘ ৯দিন বন্ধের পর আগামী ৬ এপ্রিল যথারিতি বন্দরের কার্যক্রম শুরু হবে।
গত ১৫ মার্চ এ্যাসোসিয়েশনের মাসিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা স্বাক্ষরিত এক বার্তায় বন্দর সংশ্লিষ্ট সকলকে ঈদ মুবারক জানিয়ে এতথ্য নিশ্চিত করেন তিনি। এব্যাপারে স্থল শুল্ক স্টেশন ভোমরার সহকারি কমিশনার সাকিব রায়হান সরকারি ছুটির পাশাপাশি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের চাহিদার বিপরিতে ছুটির বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ ছুটির এই সময়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে বন্দরটিতে। তবে পাসপোর্ট যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।
তবে বন্দরের কাষ্টমস বিষয়ক সম্পাদক আমীর হামজা জানান, দীর্ঘ ৯দিনের ছুটির ফাঁদে পড়ে বন্দরটি দৈনিক গড়ে দেড় কোটি টাকা হারে সাড়ে ১৩ বা ১৪ কোটি টাকা সরকার রাজস্ব হারাবে। তবে বিষয়টি নিয়ে কারুর কিছুই করার নাই।
রিপোর্টার 














