আজ ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস স্ট্রেচারে মাঠ ছাড়লেন সোহান

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী এক বয়স্ক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৮৫ বার

সাতক্ষীরা প্রতিনিধি: জমি-জমা নিয়ে বিরোধে ভাই- ভাতিজাদের মারপিটে কাদের মোড়ল নামের এক বয়স্ক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে ।রোববার সকালে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কাদের মোড়ল (৬৫) পাখিমারা গ্রামের মৃত খতিব আলী মোড়লের ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।

নিহতের স্ত্রী মাকসুদা বিবি জানান,‘‘ আমার ভাসুরদের সঙ্গে ক্রয়কৃত একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ৬টার দিকে আমার স্বামীকে প্রকাশ্যে ঘাড় মটকিয়ে ও পেট-বুকে আঘাত করে হত্যা করা হয়। ‘’ কাদের মোড়লের ছেলে তৈয়ুবুর রহমান অভিযোগ করে বলেন,‘‘ আমরা চাচা মফিজুল মোড়লের কাছ থেকে একটি জমি কিনেছিলেন। ক্রয়কৃত জমিতে আমরা বালু ভরাট করতে চেয়েছিলাম। কিন্তু চাচা ও চাচাতো ভাইয়েরা তাতে বাঁধা দেয়। এর জেরে চাচা মোশারফ মোড়ল, অহেদ মোড়ল, রফিকুল মোড়ল এবং চাচাতো ভাই রবিউল ইসলাম ও হাবিবুর রহমান

আমার প্রতিবন্ধী বাবাকে ঘাড় মটকে ও বুক-পেটে লাথি মেরে হত্যা করে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন,‘‘ নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্তরা পলাতক রয়েছে। ‘’ এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী এক বয়স্ক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ১০:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫