আজ ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

শেখ হাসিনা হত্যা চেষ্টা  মামলায় খালাস রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৭৫ বার

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা আদালতে দায়েরকৃত মামলায় বেকসুর খালাস পেলেন রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। ২০২৩ সালের ১৯ মে রাজশাহী জেলা বিএনপি’র পুটিয়ার শিবপুর হাইস্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক, চারঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং রাজশাহী বিএনপি’র মোঃ আবু সাঈদ চাঁদ (৬২) তার বক্তব্যে বলেন, “বিনা ভোটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে তার কবরে পাঠানো হবে।”

উক্ত বক্তব্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সাতক্ষীরা জজকোর্টের সাবেক এপিপি সাঈদুজ্জামান জিকু বাদী হয়ে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আসামী করে ২৫ মে ২০২৩ সাতক্ষীরা চীফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেন। সাতক্ষীরা সদর থানাকে এজহার হিসেবে গণ্য করার আদেশ দেন এবং সাতক্ষীরা সদর থানা মামলা নং—৬৬, যার জিআর মামলা নং—৩১৯/২০২৩, সাতক্ষীরা। মামলা হওয়ার পর আসামী আবু সাঈদ চাঁদকে ভিন্ন একটি মামলায় রাজশাহী পুলিশ গ্রেফতার করে রাজশাহী জেল হাজতে রাখে পরবর্তীতে সাতক্ষীরা জেলা কারাগারে আনা হয় এবং সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত করে এই মামলায় তাকে শোন এরেষ্ট দেখানো হয়। মামলায় ২৩ জুলাই ২০২৩ তারিখ আসামীকে ৫ দিনের রিমান্ড চায় এবং বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়। অত্র মামলায় আসামীর জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর হয় এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্ট থেকে আসামী জামিন পায়।

উক্ত মামলায় সাক্ষী ছিলেন সাবেক পিপি এড. আব্দুল লতিফ, সাবেক জিপি এড. শম্ভুনাথ সিংহ, সাতক্ষীরা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, পৌর আওয়ামী লীগের আইন সম্পাদক এড. আমিনুর রহমান চঞ্চল, তাতীলীগের সহ—সভাপতি মৃনাল কুমার, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান রাসেল, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক অতিরিক্ত পিপি এড. উকালত হোসেন । মামলাটির বাদী পক্ষের আইনজীবী ছিলেন সাবেক অতিরিক্ত পিপি এড. তামীম আহমেদ সোহাগ।

উক্ত মামলাটি দীর্ঘদিন তদন্তান্তে তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা আদালতে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মামলাটির সত্যতা না পাওয়ায় আসামীকে অব্যহতি দিয়ে বিজ্ঞ আদালতে এফআরটি দাখিল করেন এবং বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস মামলাটির তদন্ত কর্মকর্তার তদন্ত রিপোর্ট এবং মামলার গুণগত মান বিচার বিশ্লেষণ করে বিএনপি নেতা আসামী আবু সাঈদ চাঁদকে মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন।আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. এ.বি.এম. সেলিম, এড. মোঃ আকবর আলী, এড. মোঃ কামরুজ্জামান ভুট্টু।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

শেখ হাসিনা হত্যা চেষ্টা  মামলায় খালাস রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ

আপডেট টাইম : ১০:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫