আজ ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৮৫ বার

সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) এর ভোটকেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টদের নিয়ে সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগর চৌমুহনীতে অবস্থিত রংধনু কমিউনিটি সেন্টারে এ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা-৪ আসনের পরিচালক সহকারী অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের টিম সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি সফিকুল ইসলাম। শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নূরুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারী ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান।

কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ।

দিনব্যাপী সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় জামায়াত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির আশা-আকাঙ্খা পূরণে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ভোটকেন্দ্র পরিচালকদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনসহ সবধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও সহিংসতা ঠেকাতে সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান। সম্মেলনে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সহকারী সেক্রেটারী, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, ইউনিয়ন আমীর ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

আপডেট টাইম : ১০:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫