আজ ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ২০৭ বার

গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর পল্টনে বায়তুল মোকাররমের উত্তর গেটে মহানগর দক্ষিণ এবং বাড্ডায় মহানগর উত্তর জামায়াত বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সমাবেশে বলেছেন, বাংলাদেশের পাসপোর্টে ইজরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষে ইজরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহুর বিচারের দাবি জানাতে হবে।

সমাবেশে বক্তৃতা করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন প্রমুখ। সমাবেশ শেষে উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। এতে হাজারো মানুষ অংশ নেন।

মহানগর উত্তরের বিক্ষোভ বিশাল উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫