আজ ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরায় মসজিদের পিলার ধসে স্কুল ছাত্রের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ১৪২ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় মসজিদের একটি পুরাতন পিলার ধসে তাওসিফ হোসেন তাজ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর তাওসিফ হোসেন তাজ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন বৈকারী গ্রামের রওশন জামান বুলবুলের ছেলে। তাজ স্থানীয় বৈকারী হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আসরের নামাজ শেষ করে তাওসিফ বৈকারী বাজার জামে মসজিদ থেকে বের হওয়ার সময় দোলতলার একটি পুরনো পিলার হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মসজিদের আরও দুইজন মুসল্লি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তারা জানান, মসজিদের পুরোনো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, যা আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু যথাযথ উদ্যোগ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকে অভিযোগ করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক বলেন, মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর এলাকাবাসী মসজিদের পুরোনো স্থাপনাগুলো দ্রুত সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় মসজিদের পিলার ধসে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট টাইম : ০৭:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫