আজ ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

দীর্ঘদিন বন্ধ থাকার পর আশাশুনি নদীর টেঁকসই বেড়িবাঁধ নির্মানের কাজ ফের চালু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ২৩৯ বার

আবু সাঈদ: নানা জটিলতায় প্রায় ৭ মাস বন্ধ রাখার পর আশাশুনি সদরের দয়ারঘাট-জেলেখালী গ্রামে খোলপেটুয়া নদীর টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ ফের শুরু করেছে কর্তৃপক্ষ। নির্মাণাধীন কার্যক্রম পরিদর্শন করেছেন পাউবোর খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শাহীদুল আলম, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জাইকার কনসালটেন্ট মাইনুল হাসান, ইতোমধ্যে নদীতে ৪২ হাজার ৯৫৫ পিস জিও ব্যাগ ডাম্পিং এর কাজ প্রায় শেষের দিকে। আর ৪৫০০ ব্যাগ ডাম্পিং করা হলে নদীতে ব্যাগ ডাম্পিং এর কাজ শেষ হবে।

যার মধ্যে ৪ হাজার পিস রেডি আছে। দয়ার ঘাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, সুন্দরবন হ্যাচারি ও মৎস্য সেটের আশেপাশে ব্লক স্তুপ করে রাখা আছে। ব্যাগ ডাম্পিং শেষ হলে ব্লকগুলো নদীতে ডাম্পিং করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রকৌশলী সৈয়দ শাহীদুল আলম জানান, গত ৭ মাসে দেশের চলমান পরিস্থিতির জন্য কাজ শেষ করতে দেরি হয়েছে। আবার যথারীতি কাজ চলবে। কাজের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রাখবো না। সিডিউল অনুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শেষ হলেই কাজের দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হবে। তথ্যানুযায়ী জানাগেছে, ২০২৩ সালে সরকারের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইনহ্যান্সমেন্ট প্রজেক্টের বি ডব্লিউ ডিবি পার্টের কম্পোনেন্ট ১ এর আওতায় টেঁকসই বেড়িবাঁধ নির্মাণে ২১ কোটি ৯২ লক্ষ ৯০ হাজার ১৫০ টাকা অর্থায়ন করে জাপানি কোম্পানি (জাইকা)। ২০২৩ সালে ১৫ জানুয়ারী থেকে মূল ঠিকাদারী প্রতিষ্ঠান এন টি এম এল জে ভি এর পক্ষে কাজটি বাস্তবায়ন করছে চট্টগ্রামের বিসকন লি:। ১২৭০ মিটার বেড়িবাঁধে মাটির কাজ ও ব্লক প্লেসিং, নদীতে ৪০০ মিটার ব্লক ডাম্পিং ও ৪০০ মিটার জিও ব্যাগ ডাম্পিং, ২৮০০০ পিস (৩৫+৩৫+৩৫) ব্লক দিয়ে ১২৭০ মিটারে গাইড ওয়াল নির্মাণ করতে হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

দীর্ঘদিন বন্ধ থাকার পর আশাশুনি নদীর টেঁকসই বেড়িবাঁধ নির্মানের কাজ ফের চালু

আপডেট টাইম : ১১:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫