আজ ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে : খেলাফত মজলিস

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ২৩৩ বার

ফিলিস্তিনের গাজায় হঠাৎ করেই মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ইসরায়েলি বোমা হামলায় নারী-শিশুসহ অর্ধ সহস্র মানুষ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোড়া ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় গতকাল ভারি বোমা হামলা চালিয়ে অর্ধ সহস্র মানুষকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরও অনেকে।

এছাড়াও গত সোমবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৯ জন মানুষ হতাহত হয়। রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে অন্যায়ভাবে এ হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে।

তারা বলেন, আমরা ইসরায়েলি এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দানকারী মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো এ দায় এড়াতে পারে না। গত কয়েকদিনে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় শিশুসহ অর্ধশত নারী-পুরুষ নিহত হয়েছে। আমরা জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করাসহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদেরকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে : খেলাফত মজলিস

আপডেট টাইম : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫