আজ ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ২৪১ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় ৩৯১ দশমিক ২৫০ গ্রাম ওজনের ২ পিস দেশি তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার সোয়া ৬ টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা বাইপাস সড়ক এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক স্বর্ণ চোরাকারবারির নাম মো. ইউনুস আলী হাওলাদার (৪৯)। তিনি ঢাকার যাত্রাবাড়ীর ২১৮ দক্ষিণ কুতুবখালী এলাকার মৃত মোতালেব হাওলাদারের ছেলে।

ডিবি সূত্র জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করার উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি দল শহরের অদূরে বিনেরপোতা এলাকার বাইপাস সড়কে অবস্থান নেয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি ভ্যানে সীমান্তের দিকে যাওয়ার পথে উক্ত এলাকা থেকে ইউনুস হাওলাদারকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৯১ দশমিক ২৫০ গ্রাম ওজনের দুই পিচ দেশি তেজাবি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৬৭ হাজার টাকা।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণসহ আটক চোরাকারবারিকে সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট টাইম : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫