এসএম বিপ্লব হোসেন: চার দশকের গৌরবময় ঐতিহ্য নিয়ে স্মরণীয় পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সাতক্ষীরা ল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। আগামী ৩১ মে ২০২৫, শনিবার, এই বর্ণাঢ্য আয়োজনটির পর্দা উঠবে। প্রাক্তন ও বর্তমানের মিলনমেলায় পরিণত করতে গৃহীত হয়েছে নানা কর্মসূচি। ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের গর্বিত শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দ-উৎসবে মেতে উঠবেন।
এই আয়োজন সফল করতে গঠন করা হয়েছে বিভিন্ন কমিটি। আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান এবং সদস্য সচিব হিসেবে থাকবেন এড. মুহা. মুনিরুদ্দীন। এছাড়াও ৯৯জন বিশিষ্ট সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন গভর্নিং বডির সভাপতি ডা. মিনহাজ আহমেদ। উপদেষ্টা হিসেবে রয়েছেন- এড. শেখ ইমদাদুল ইসলাম, এড. প্রণব কুমার সরকার, অধ্যক্ষ মো. আবু সাঈদ, এড. আ ক ম শামসুদ্দোহা, এড. মাগফুর রহমান, এড. ফজলুর রহমান, এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. আলমগীর আশরাফ, এড. হোসনেয়ারা হক, এড. সিরাজুল ইসলাম, এড. শহীদ হাসান বাবু, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. লাকি ইয়াসমিন, এড. শরীফ আজমির হুসাইন রোকন, এড. হাসনা হেনা খান, এড. ফেরদৌসী ইফতেখার লুচি এবং প্রশাসনিক কর্মকর্তা এস. এম. আসাদুল হক লাভলু।
সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। অর্থ ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করবেন মো. ফিরোজ আলী ও হুমায়ুন কবির রায়হান। আপ্যায়নের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন রানা ও রুবাইয়া রহমান। প্রকাশনার দায়িত্বে রয়েছেন সদানন্দ সরকার ও নাজমা খাতুন। সাংস্কৃতিক আয়োজনের নেতৃত্ব দেবেন স্বপ্না আইরিন, তহমিনা আয়শা নীল ও চমন আফরোজ। সাজসজ্জার দায়িত্বে রয়েছেন এস. এম. বিপ্লব হোসেন ও প্রিয়াঙ্কা হাজরা। প্রচার ও প্রচারণা দেখভাল করবেন দেলোয়ার হোসেন ও খয়বর আলী। র্যালির দায়িত্বে থাকবেন নাজমুল হক ও আব্দুল্লাহ আল মামুন। অভ্যর্থনায় থাকবেন সানজিদা ডালিয়া ও চম্পা, আর শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন কাজী শাহাব উদ্দীন সাজু ও অহিদুল ইসলাম।
দিনব্যাপী এই আয়োজনে থাকবে স্মৃতিচারণ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে ঐতিহাসিক নাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’, যা দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৫০০টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। রেজিষ্ট্রেশনের জন্য তিনটি স্থান নির্ধারিত হয়েছে- সাতক্ষীরা ল কলেজ, সাতক্ষীরা আইনজীবী সমিতি ও কফিভিলা রেস্টুরেন্ট।
এই আয়োজনে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সাতক্ষীরা ল কলেজের সাবেক শিক্ষার্থী ও ল স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি এস. এম. বিপ্লব হোসেন। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এটি হবে এক আবেগঘন মুহূর্তের উপলক্ষ। পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন, নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ৪০ বছরের এই গৌরবময় পথচলাকে উদযাপন করা হবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খানের কণ্ঠে ‘ও সখিনা গেছছ কি না ভুইলা আমারে’ গানটি পরিবেশন করা হবে। সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
রিপোর্টার 














