আজ ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

যুবলীগ নেত্রী সীমার কাছে পাওনা ৫২ হাজার টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৮৬ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় যুবলীগ নেত্রী সীমা পারভীনের বিরুদ্ধে পানির ট্ট্যাংকি ও প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা দেয়ার নামে গ্রাহকের কাছ থেকে ৫২ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা না দিয়ে উল্টো গ্রাহকদের নামে মিথ্যে সংবাদ প্রকাশ ও সন্ত্রাসী দিয়ে তিন লক্ষ টাকা চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। মঙ্গলবার সাতক্ষীরার অশাশুনি উপজেলার পাইথালী গ্রামের ওবায়দুল্লাহ গাজীর স্ত্রী সাথী খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কাদাকাটি ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কাদাকাটি গ্রামের জিয়াদ সরদারের মেয়ে সীমা পারভীন ৩০০০ লিটারে পানির ট্যাংকি, প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা দেয়ার নাম করে গ্রামের ১০ জন গ্রাহকের নিকট থেকে ৫২ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও টাকা ফেরত বা উল্লেখিত জিনিস দেওয়াই আমরা টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা শুরু করেন। টাকা ফেরত দেওয়ার জন্য বারবার তাগিত দিলে তিনি আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে গত ২০ জানুয়ারি সকাল ৯টার দিকে নৈকাটি থেকে বাড়ি ফেরার পথে সীমা পারভীন, মাজেদা খাতুন ও কুরমান আমার উপর অতর্কিতে হামলা চালায়। এ ঘটনায় আমি উক্ত তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করি।

সাথী খাতুন আরো বলেন, থানায় মামলা দায়ের করার পর সীমা পারভীন সহ অন্যান্য আসামিরা আমার উপর প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকে। এক পর্যায়ে সীমা পারভিন জনৈক সোহাগ, মনির ও সাংবাদিক আলমগীরকে দিয়ে আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। ১১ মার্চ সন্ধ্যার মধ্যে দাবিকৃত তিন লাখ টাকা না দিলে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় তারা। এঘটনার পর থেকে আমি পরিবারের সদস্যদের নিয়ে দারুন ভাবে আতঙ্কিত হয়ে পড়েছি। যুবলীগ নেত্রী সিমা পারভীন শহরে ও সাতক্ষীরা জজ কোর্টে দেখা গেলেও পুলিশ তাকে গ্রেফতার করছেনা।

তিনি অভিযোগ করে বলেন, নিজেদের অপরাধ ঢাকতে সীমা পারভীন আমার নামে মিথ্যা চারী করছে। প্রকৃতপক্ষে গ্রাহকের ৫২ হাজার টাকা না দেয়ার জন্য সীমা পারভিন সন্ত্রাসীদের দিয়ে গ্রাহকদের প্রাণনাশের হুমকি প্রদানের পাশাপাশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি যুবলীগ নেত্রী সিমা পারভীনের কাছে গ্রাহকের পাওনা ৫২ হাজার টাকা আদায় ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

যুবলীগ নেত্রী সীমার কাছে পাওনা ৫২ হাজার টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০২:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫