আজ ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরা রেজ্ঞের কৈখালী ষ্টেশন কর্মকর্তা সুলতানের বিরুদ্ধে ঘুষ বানিজ‍্যের অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১১ বার

আবু সাঈদ, সাতক্ষীরা: সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন শ্যামনগরের সীমান্তবর্তী কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এম এ সুলতানের বিরুদ্ধে কৌশলে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। বৈধভাবে পাস পারমিট নিয়ে জেলেরা সুন্দরবনে প্রবেশ করলেও কৈখালী স্টেশন কর্মকর্তার খাতায় নাম লেখাতে হয়। খাতায় নাম না লেখালে সুন্দরবনে টহলকালে ঐ সমস্ত জেলেদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। তাছাড়া বরফ নিয়ে সুন্দরবনে প্রবেশ করলেই দিতে হচ্ছে অতিরিক্ত ১ হাজার টাকা।

নাম প্রকাশ না করার শর্তে কৈখালী, টেংরাখালী, কালিঞ্চি এলাকার একাধিক জেলে বলেন, ‘আমরা কৈখালী স্টেশন হতে পাশ নিয়ে সুন্দরবনের কাঁকড়া ধরতে যায়। কিন্তু আমাদের পাশের টাকা ছাড়াও অতিরিক্ত ৫০০ টাকা দিয়ে তালিকায় নাম লেখাতে হয়। নাম না লেখালে আমাদের পাশ সম্পূর্ণ হয় না।এছাড়া প্রতিগোনে বরফের জন্য স্টেশনে ১ হাজার টাকা ঘুষ দিতে হয়। অন্যান্য অফিসে বাড়তি কোন টাকা নেয় না তাহলে আমাদের কৈখালী স্টেশনে বরফের জন্য টাকা দিতে হয় কেন? আমরা এক সপ্তাহের জন্য সুন্দরবনে পাস পারমিট নিয়ে মাছ ধরতে যাই। বরফ নিয়ে না গেলে আমাদের মাছগুলো সংরক্ষণ করা যায় না। পতিত আ.লীগ সরকারের আমলেও, এম এ সুলতান আমাদের নিকট থেকে বাড়তি হাজার হাজার টাকা ঘুষ নিয়েছেন।

এই সরকারের আমলেও যদি আমাদের এভাবে ঘুষ দিতে হয় তবে আমরা যাবো কোথায়? আমরা জেলেরা তার অত্যাচারে অতিষ্ঠ। এ ব্যাপারে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে কৈখালী স্টেশন কর্মকর্তা এম এ সুলতান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সঠিক নয়। তাছাড়া আমার নাম করে কেউ যদি টাকা আদায় করে সেটাও আমার জানা নেই। বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এসি এফ মশিউর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি। এজন্য বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমি গুরুত্ব দিয়ে খোঁজ নিচ্ছি। যদি এমন ঘটনা ঘটে তবে ব্যবস্থা গ্রহণ করা হবে’তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরা রেজ্ঞের কৈখালী ষ্টেশন কর্মকর্তা সুলতানের বিরুদ্ধে ঘুষ বানিজ‍্যের অভিযোগ

আপডেট টাইম : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫