আজ ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সীমান্তে বিজিবির অভিযানে পাঁচ লাখ টাকার মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩৫ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সীমান্তের পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আওতাধীন এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ উল্লেখিত বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় শড়ি, ওষুধ, বোরকা ও আগরবাতি সহ অন্যান্য মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৬৬ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জিস্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সীমান্তে বিজিবির অভিযানে পাঁচ লাখ টাকার মালামাল জব্দ

আপডেট টাইম : ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫