আজ ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, আটক ১

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৬ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা বি আর টি এ অফিসে অভিযান চালিয়ে আবুল হোসেন নামের এক দালালকে আটক করেছে দুদকের একটি টিম। বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। আটক আবুল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা। পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন তিনি।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক, খুলনার সহকারী পরিচালক মাহাবুর রহমান ( শুভ্র) জানান, বিআরটি অফিসে দালালের উপদ্রপ বেড়েছে, এমন খবর পেয়ে তারা অনুসন্ধান করতে থাকেন। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে তারা অভিযান চালান। এসময় পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন।

এছাড়া বিকাশ একাউন্ট চেক করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের কাছে। পরে তাকে আটক করে বিআরটিএ’র সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাতক্ষীরা বিআরটি এ সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, আটক ১

আপডেট টাইম : ১০:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫