আজ ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০১ বার

সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের রাজপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক দুই ভারতীয় নাগরিক হলো, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কল্যাণী জেলার কল্যাণী গ্রামের মহেন্দ্র সরকারের ছেলে সুধীর সরকার (৫৭) ও নদিয়া জেলার দানতলা থানার ডৌলা পশ্চিম পাড়া গ্রামের বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায় (৫১)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপির নায়েব সুবেদার মো. কাজী বদরুল আলমের নেতৃত্ব একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ১০ হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর স্থান থেকে দুই ভারতীয় নাগরিক সুধীর সরকার ও নারায়ণ চন্দ্র রায়কে আটক করে। তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটককৃত ভারতীয় নাগরিকদ্বয়কে তল্লাশী করে ১টি মোবাইল ফোন পাওয়া যায়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, আটককৃত ভারতীয় নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

আপডেট টাইম : ০৯:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫