আজ ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লিভারপুল কোচ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩৯ বার

প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ড্র করে লিভারপুল। যে ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখেন আর্না স্লট। ম্যাচ শেষে বাড়ছে লিভারপুল কোচের শাস্তি। দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন তিনি। ম্যাচের পর লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।’ দলটির পরের দুই ম্যাচ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। এই দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন স্লট।

নির্ধারিত সূচি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল লিভারপুল-এভারটন ম্যাচ। তবে ঝড়ের কারণে তখন ম্যাচটি মাঠে গড়ায়নি। অবশেষে গতকাল হয়েছে ম্যাচটি। যেখানে দারুণ লড়াইয়ে জয়ের পথেই ছিল লিভারপুল। তবে ম্যাচের অন্তিম মুহুর্তের গোলে বদলে যায় চিত্রনাট্য।

শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ২-১ গোলের লিড নিয়ে খেলা প্রায় শেষ করে ফেলছিল লিভারপুল। ৯০ মিনিটের পর যোগ করা ৫ মিনিটও পেরিয়ে যখন শেষ বাঁশির অপেক্ষায় লিভারপুল ভক্তরা, তখন চমকে দেয় এভারটন। শেষবারের মতো আক্রমণে ওঠে এভারটন এবং সতীর্থের হেড পাস পেয়ে জেমস তারকোস্কি ডান পায়ের জোরাল শট ঠিকানা খুঁজে পেতেই উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন। এরপর ঘটেছে আরো নাটকীয় ঘটনা! শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এভারটনের দুকুরে। লিভারপুল কোচ স্লট ও তার সহকারী সিপকে হুলশফকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে লিভারপুলের কার্টিস জোন্সও বহিষ্কার হন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লিভারপুল কোচ

আপডেট টাইম : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫