আজ ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় একুশে বইমেলা শুরু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৬ বার

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে ১০ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ফিতা কেটে, ফেস্টুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, এনডিসি পলাশ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটল, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ।

এর আগে সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলামসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি সাতক্ষীরার লেখক, কবি, সাহিত্যিকদের বই সংগ্রহের জন্য তাগিদ দেন। জেলা প্রশাসক বলেন, ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। বাঙালি হিসেবে এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।
মেলায় ৬৬টি স্টল বসেছে। বই মেলা চলবে আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় একুশে বইমেলা শুরু

আপডেট টাইম : ০৮:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫