নিজস্ব প্রতিনিধি: সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সকলকে নিয়ে একসাথে সাংগঠনিক কাজ করবো রহমতুল্লাহ পলাশ আহবায়ক বি,এন,পি, রবিবার বেলা ২ টার সময় সাতক্ষীরা জেলা বি,এন,পির, আহবায়ক এইচ, এম,রহমতুল্লাহ পলাশ এর সাতক্ষীরা বাসভবনে সৌজন্য সাক্ষাৎ এবং নবগঠিত জেলা কমিটির আহবায়ক সহ কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এ সময় উপস্থিত থেকে কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাডঃ এ,বি,এম, সেলিম , এ্যাডঃ নুরুল আমিন, এ্যাডঃ মোঃ ইব্রাহিম হোসেন, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী,এ্যাডঃএস এম সোহরাব হোসেন বাবলু , এ্যাডঃ খোরশেদ আলম ডালিম , এ্যাডঃ গোলাম গনি দুদু , এ্যাডঃ এস,এম,সালাহউদ্দিন , এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম ,এ্যাডঃ জি,এম,ফিরোজ আহমেদ ,এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন প্রমুখ ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দ বলেন যুগোপযোগী ও সময় উপযোগী সঠিক নেতৃত্ব বেঁছে বি,এন,পির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব সাতক্ষীরা জেলায় সুন্দর ও যোগ্য কমিটি উপহার দেওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব কে ধন্যবাদ জানাান।
সাতক্ষীরা জেলা বি,এন,পির,নবগঠিত আহবায়ক কমিটিকে ধন্যবাদ জানান এবং সাতক্ষীরা জেলা বি,এন,পির ,আহবায়ক কমিটির পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন৷। জেণা বি,এন,পির আহবায়ক এইচ, এম,রহমতুল্লাহ পলাশ বলেন সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সকল কে নিয়ে একসাথে কাজ করে সাতক্ষীরা জেলা কে বি,এন পির,ঘাঁটি বানাতে চাই । তিনি আরো বলেন সাতক্ষীরা কে সাজাতে তিনি এবং তার আহবায়ক কমিটি সাতক্ষীরার সকল নেতা কর্মীর সহযোগিতা কামনা করেছেন ।
রিপোর্টার 














