আজ ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:১১:২১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৮ বার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

দীর্ঘ ১২ কিলোমিটারের এই রেসে নানা শ্রেণী পেশার সাইক্লিষ্টরা সাতক্ষীরা স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের বাইপাস সড়ক ও সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ করে।প্রতিযোগিতা শেষে সাতক্ষীরা স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, মোফাসসিনুল ইসলাম তপু, সাংবাদিক জিল্লুর রহমান ও সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ধারাভাষ্যকার অলিউল ইসলাম।প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তার বক্তব্যে বলেন, সফলতার জন্য নৈতিকতা অপরিহার্য। সুস্থ ও সবল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। দেশ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৭:১১:২১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫