আজ ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

শিমু রেজা এমপি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব উদযাপন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৬ বার

এমডি আরাফাত আলী: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় শিমু রেজা এমপি কলেজে ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাথে সাথে তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনাকে ধারণ করে পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা,পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও আলহাজ্ব কাজী আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন,ভুরুলিয়া নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম হাফিজুর ইসলাম,মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনায়ারুল ইসলাম,মৌতলা ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল কবীর, ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাস্টার নুরুল হক,কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য স.ম মাহবুব এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলম, সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।তারুণ্যের উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ৩ টি স্টলে পিঠা বিক্রির আয়োজন করেন একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী অদিতি বসু, তৃপ্তা মন্ডল, জুথী পারভীন ও তাসনিহা আমিন খুশি। স্টলগুলোতে ২০ রকমের পিঠা বিক্রির আয়োজন করেন তারা।এসময় শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় কলেজ প্রাঙ্গণে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

শিমু রেজা এমপি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব উদযাপন

আপডেট টাইম : ০৭:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫