আজ ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় জানুয়ারিরে দুই কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৮ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় ২কোটি ৮৬ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। গত ১জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে এসব অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাঁকাল ও ঝাউডাংগা বিজিবি চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত জানুয়ারি-২০২৫ মাসে পৃথক বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাচালানী অভিযানকালে ৩১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ, ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় রূপার গহনা, ৪৫ লক্ষ টাকা মূ্ল্েযর ভারতীয় শাড়ী, ১ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় অন্যান্য মালামাল, ২৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার প্রসাধনী, শিশুখাদ্য ও মনোহারী মালামাল আটক করা হয়।

এছাড়া একই সময় মাদক বোরধী বিশেষ অভিযানে ২৪৩৭০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১০৬০ বোতল ফেন্সিডিল, ৬১৩ বোতল বিভিন্ন প্রকার মদ এবং ২ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে চোরাচালান বিরোধী এসব অভিযানে কোন চোরাচালানীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এরস্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন পূর্বক সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় জানুয়ারিরে দুই কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট টাইম : ০৯:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫