আজ ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় তারুণ্যের মেলা ও চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৫ বার

জি.এম আবুল হোসাইন: উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরায় ২৯ জানুয়ারি বুধবার সকাল ৯টায় তারুণ্যের মেলা উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে সাইকেল র‍্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারুণ্যের মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। তারুণ্যের মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোছা. সাজেদা হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের মো. আজারুল ইসলাম প্রমুখ।

এরপর সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে চাইল্ড পার্লামেন্ট সভা অনুষ্ঠিত হয়। চাইল্ড পার্লামেন্টে সাতক্ষীরা সদরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর বিভিন্ন ইউনিয়নের শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। চাইল্ড পার্লামেন্ট প্রোগ্রামে সহযোগিতা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। এসময় চাইল্ড পার্লামেন্ট এর সদস্যরা বাল্যবিবাহ, যৌন নির্যাতন, শিশুশ্রম, শিক্ষা, শিক্ষা ও সুরক্ষা, চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠান, আইসিটি, শিশু সুরক্ষা, শিশু নির্যাতন , বাসস্থান এবং জলবায়ু সহ নানা বিষয়ে শিশুরা অতিথিদের সামনে তুলে ধরেন।

চাইল্ড পার্লামেন্ট সদস্য হুমায়রা তাবাসসুম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতির সম্মুখীন আমরা হই এ সকল ক্ষতির স্থায়ী সমাধান চাই। অর্পিতা দাস আলিপুর ইউনিয়নের কায়পুত্র সম্প্রদায়ের স্থায়ী বসবাস নিয়ে আলোচনা করেন। এ সম্প্রদায়ের স্থায়ী কোন বসবাসের জায়গা নাই। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন রেহেনুমান তাসনিম তিথি। চাইল্ড পার্লামেন্টের সভা সঞ্চালনা করেন, সুদীপ্ত ও তৌহিদা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় তারুণ্যের মেলা ও চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫