আজ ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরার দেবহাটায় বাড়িতে অবৈধ ভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২২৩ বার

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোয়াপাড়া আস্কারপুরে এক সার ব্যবসায়ীর বাড়িতে অবৈধ্য ভাবে সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার আসাদুজ্জামান উপজেলার নোয়াপাড়া আস্কারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া- ৮০ বস্তা, ডিএপি ৬০ বস্তা, টি এসপি সার ৩০ বস্তা, এমও পি ৩ বস্তা সার পাওয়া যায়। শীতের ইরি চাষ মৌসুমে বর্তমানে সার পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। এখুনি ইরি চাষীদের পর্যাপ্ত সার প্রয়োজন,চাষীদের সার সংকটের আশংকায় কথা মাথায় রেখে এ অভিযান পরিচালনা করেন।

সার ব্যবসায়ী আশরাফুল ইসলামের রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধভাবে ভাবে তার নিজ বাড়িতে সার মজুদ রাখায় ও বেশি দামে বিক্রি করার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২লক্ষ টাকা জরিমানা করেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষিকর্মকর্তা শওকত আলী ও সহকারী কর্মকর্তা ছাদেক আলী প্রমুখ। জব্দকৃত ১৭৩ বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরার দেবহাটায় বাড়িতে অবৈধ ভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট টাইম : ০৯:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫