আজ ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ভারতে আটক ৫ বাংলাদেশির মুক্তির দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৪৫ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভারতে আটক ভুক্তভোগী শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের দিদারুল ইসলামের স্ত্রী মোছাঃ রেহানা বেগম।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করে বলেন, ২০২৪ সালের ১২ মে মধু সংগ্রহের জন্য স্থানীয় ফরেস্ট অফিস থেকে অনুমতি নিয়ে তারা নদীপথে সুন্দরবনে যায়। একপর্যায় ভুলক্রমে তারা ভারতীয় বনবিভাগের সীমানায় ঢকে পড়ে। এসময় গত ২৪ মে ভারতের বনবিভাগ তাদের আটক করে। পওে তাদেরকে স্থানীয় থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তারা ভারতের বারাইপুর জেলখানায় আটক রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের নুর আলী বরকন্দাজের ছেলে মো. হাফিজুল ইসলাম, আবু দাউদ গাজীর ছেলে হোসেন আলী, পশ্চিম কৈখালী গ্রামের মৃত মেহেরউদ্দিন গাজীর ছেলে মো. দিদারুল ইসলাম, নুর ইসলামের ছেলে নজরুল ইসলাম এবং জয়াখালী গ্রামের রহমান মোড়লের ছেলে ইসমাইল হোসেন।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে তাদের প্রিয়জনেরা বন্দি থাকায় পরিবারগুলো চরম দুশ্চিন্তা এবং আর্থিক সংকটে ভুগছে। পরিবারের সদস্যরা তাদের স্বজনদের মুক্তি দিয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারের প্রতি আহ্বান জানান, তারা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ সরকার এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ দ্রুত তাদের মুক্তি দিয়ে দেশে ফেরাতে সহায়তা কামনা করেন। এ সময় ভুক্তভোগী অন্য পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ভারতে আটক ৫ বাংলাদেশির মুক্তির দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের

আপডেট টাইম : ০৮:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫